6956 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ مَعِينٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا أَبِي، عَنِ الْوَلِيدِ بْنِ كَثِيرٍ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ حَلْحَلَةَ، أَنَّ ابْنَ شِهَابٍ، حَدَّثَهُ، أَنَّ عَلِيَّ بْنَ الْحُسَيْنِ، حَدَّثَهُ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ: أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ خَطَبَ بِنْتَ أَبِي جَهْلٍ عَلَى فَاطِمَةَ، قَالَ: فَسَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ يَخْطُبُ فِي ذَلِكَ عَلَى مِنْبَرِهِ، وَأَنَا يَوْمَئِذٍ كالْمُحْتَلِمِ، فَقَالَ: «إِنَّ فَاطِمَةَ مِنِّي، وَإِنِّي أَخَافُ أَنْ تُفْتَنَ فِي دِينِهَا، وَذَكَرَ صِهْرًا لَهُ مِنْ بَنِي عَبْدِ شَمْسٍ فَأَثْنَى عَلَيْهِ فِي مُصَاهَرَتِهِ، فَأَحْسَنَ، قَالَ: » حَدَّثَنِي فَصَدَقَنِي، وَوَعَدَنِي فَوَفَى لِي، وَإِنِّي لَسْتُ أُحَرِّمُ حَلَالًا وَلَا أُحِلُّ حَرَامًا، وَلَكِنْ وَاللَّهِ لَا تَجْتَمِعُ بِنْتُ رَسُولِ اللَّهِ، وَبِنْتُ عَدُوِّ اللَّهِ مَكَانًا وَاحِدًا أَبَدًا «
رقم طبعة با وزير = (6917)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (8/ 293 / 2676)، «صحيح أبي داود» (1805): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
আলী ইবনু আবী তালিব (রাদিয়াল্লাহু আনহু) ফাতিমার ওপর আবু জাহলের মেয়েকে বিবাহ করার প্রস্তাব দিয়েছিলেন। (মিসওয়ার ইবনু মাখরামা বলেন) আমি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাঁর মিম্বরে দাঁড়িয়ে এ বিষয়ে খুতবাহ দিতে শুনলাম। সেদিন আমি বালেগ হওয়ার কাছাকাছি ছিলাম।



তিনি বললেন: “নিশ্চয় ফাতিমা আমার অংশ, আর আমি ভয় করি যে সে তার দ্বীনের ব্যাপারে ফিতনায় (পরীক্ষায় বা কষ্টে) পড়ে যাবে।”



তিনি বানূ আবদে শামস গোত্রের তাঁর এক জামাতার (আবুল আস ইবনু রাবি’র) কথা উল্লেখ করলেন এবং বৈবাহিক সম্পর্কের ব্যাপারে তাঁর প্রশংসা করে খুব উত্তম কথা বললেন। তিনি বলেন: “সে আমার সঙ্গে কথা বলেছে এবং সত্য বলেছে, আর সে আমাকে ওয়াদা করেছে এবং তা পূর্ণ করেছে।”



তিনি আরও বললেন: “আমি হালালকে হারাম করি না এবং হারামকে হালালও করি না। কিন্তু আল্লাহর শপথ! আল্লাহর রাসূলের কন্যা এবং আল্লাহর শত্রুর কন্যা কক্ষনো এক স্থানে একসাথে থাকতে পারবে না।”

সহীহ ইবনু হিব্বান (6956)