674 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ يَحْيَى بْنِ جَابِرٍ، عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَا مِنْ وِعَاءٍ مَلَأَ ابْنُ آدَمَ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ، حَسْبُ ابْنِ آدَمَ أَكَلَاتٌ يُقِمْنَ صُلْبَهُ، فَإِنْ كَانَ لَا بُدَّ، فَثُلُثٌ لِطَعَامِهِ، وَثُلُثٌ لِشَرَابِهِ، وَثُلُثٌ لِنَفَسِهِ». [3: 66]
رقم طبعة با وزير = (673)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الإرواء» (1983)، «الصحيحة» (2265). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
মিকদাদ বিন মা‘দীকারিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আদম সন্তান পেটের চেয়ে মন্দ আর কোন পাত্র পূর্ণ করে না। আদম সন্তানের জন্য কয়েক লোকমা খাবারই যথেষ্ট, যা তার পৃষ্ঠদেশকে সোজা রাখবে। যদি একান্তই প্রয়োজন পড়ে, তবে (পেটের) এক-তৃতীয়াংশ খাদ্যের জন্য, এক-তৃতীয়াংশ পানীয় এর জন্য, আর এক-তৃতীয়াংশ শ্বাস-প্রশ্বাসের জন্য খালি রাখবে।”[1]



[1] হাকিম: ৪/১২১; তাবারানী, আল কাবীর: ২০/৬৪৫; আব্দুল্লাহ বিন মুবারাক, আয যুহদ: ৬০৩; মুসনাদ আহমাদ: ৪/১৩২; তিরমিযী: ২৩৮০; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪০৪৮; মুসনাদুশ শিহাব: ১৩৪০-১৩৪১। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ২২৬৫।)

সহীহ ইবনু হিব্বান (674)