666 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الثَّقَفِيُّ، حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ خَيْثَمَةَ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ: قَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فقَالَ: «اتَّقُوا النَّارَ» ثُمَّ أَعْرَضَ وَأَشَاحَ، ثُمَّ قَالَ: «اتَّقُوا النَّارَ»، ثُمَّ أَعْرَضَ [ص:441] وَأَشَاحَ، حَتَّى رُئِينَا أَنَّهُ يَرَاهَا ثُمَّ قَالَ: «اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ، فَإِنْ لَمْ تَجِدُوا فَبِكَلِمَةٍ طَيْبَةٍ». [00: 00]
رقم طبعة با وزير = (665)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق على ابن خزيمة» (2428 و 2429): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: كتب في الأصل عقب الحديث مكان الرقم عبارة: «نُقل إلى الجامع»، وسيورده المؤلف مع عنوانه في باب صلاة الجمعة برقم (2804)، وأورد تخريجه هناك، فانظره.
‘আদী বিন হাতিম রাদ্বিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়ালেন অতঃপর বললেন, “তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো।” তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর মুখ এক দিকে ফিরিয়ে নিলেন। তারপর তিনি বললেন, “তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো।” তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর মুখ এক দিকে ফিরিয়ে নিলেন, এমনকি আমাদের মনে হলো যে, তিনি জাহান্নামের আগুন দেখতে পাচ্ছেন। তারপর তিনি বললেন, “তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, এক টুকরো খেজুর দান করে হলেও! যদি সেটাও না পাও তবে ‍ভালো কথার মাধ্যমে (হলেও জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও)।[1]



[1] তাবারানী, আল কাবীর: ১৭/১৯১; মুসন্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১১০; সহীহ মুসলিম: ১০১৬; সহীহ আল বুখারী: ৬৫৪০; আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ৭/১২৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকু আলা ইবনে খুযাইমাহ: ২৪২৮-২৪২৯।)

সহীহ ইবনু হিব্বান (666)