6651 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، قَالَ: حَدَّثَنا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَقُومُ السَّاعَةُ [ص:28] حَتَّى يَخْرُجَ ثَلَاثُونَ دَجَّالُونَ، كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ رَسُولُ اللَّهِ حَتَّى يَفِيضَ الْمَالُ، وَتَظْهَرَ الْفِتَنُ، وَيَكْثُرَ الْهَرْجُ»، قَالُوا: وَمَا الْهَرْجُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «الْقَتْلُ الْقَتْلُ»
رقم طبعة با وزير = (6617)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1683). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “কিয়ামত সংঘটিত হবে না, যতক্ষণ না ত্রিশ জন মহা মিথ্যাবাদী (দাজ্জাল) বের হবে, যাদের প্রত্যেকেই দাবি করবে যে সে আল্লাহর রাসূল। (কিয়ামত সংঘটিত হবে না) যতক্ষণ না সম্পদ উপচে পড়বে, ফিতনা প্রকাশ পাবে এবং ‘হারজ’ বৃদ্ধি পাবে।” সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! ‘হারজ’ কী? তিনি বললেন: “হত্যা, হত্যা।”

সহীহ ইবনু হিব্বান (6651)