648 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، مَنْ أَكْرَمُ النَّاسِ؟، قَالَ: «أَتْقَاهُمْ»، قَالُوا: لَسْنَا عَنْ هَذَا نَسْأَلُكَ، قَالَ: «فَعَنْ مَعَادِنِ الْعَرَبِ تَسْأَلُونَنِي؟ خِيَارُكُمْ خِيَارُكُمْ فِي الْإِسْلَامِ إِذَا فَقِهُوا». [3: 65]
رقم طبعة با وزير = (647)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «فقه السيرة» (56): ق، وتقدم (92). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، فإن محمد بن سنان- وهو الباهلي- من رجال البخاري، ومن فوقه على شرطهما.
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বলা হলো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মানুষের মাঝে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যিনি তাদের মাঝে সবচেয়ে বেশি তাক্বওয়াবান।” সাহাবাগণ বললেন: “তবে কি তোমরা আরবদের বংশ সম্পর্কে জিজ্ঞেস করছো? তোমাদের মধ্যে উত্তম ঐ ব্যক্তি যিনি ইসলামে উত্তম, যখন তারা দ্বীনের জ্ঞান অর্জন করবে।”[1]



[1] সহীহ আল বুখারী: ৩৩৭৪। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (ফিকহুস সীরাহ: ৫৬।)

সহীহ ইবনু হিব্বান (648)