639 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، وَذَكَرَ ابْنُ سَلْمٍ آخَرَ مَعَهُ: أَنَّ أَبَا يُونُسَ، حَدَّثَهُمْ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ اللَّهَ جَلَّ وَعَلَا يَقُولُ: أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي، إِنْ ظَنَّ خَيْرًا فَلَهُ، وَإِنْ ظَنَّ شَرًّا فَلَهُ»
رقم طبعة با وزير = (638) [ص:406] قَالَ أَبُو حَاتِمٍ: أَبُو يُونُسَ هَذَا اسْمُهُ سُلَيْمُ بْنُ جُبَيْرٍ تَابِعِيٌّ. [0: 00]تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1663). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ তা‘আলা বলেন: “আমার ব্যাপারে আমার বান্দার ধারণা মোতাবেক আমি (আচরণ করে) থাকি। যদি সে ভাল ধারনা করে, তবে তার জন্য ভালই হবে আর মন্দ ধারনা করলে তবে মন্দই হবে।”[1] আবু হাতিম রহিমাহুল্লাহ বলেন: “এখানে আবু ইউনুস দ্বারা উদ্দেশ্য হলো তাবে‘ঈ সুলাইম বিন জুবাইর রহিমাহুল্লাহ।



[1] মুসনাদ আহমাদ: ২/৩৯১; সহীহ মুসলিম: ২৬৭৫; তিরমিযী: ২৩৮৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৫২; বুখারী, আত তাওহীদ: ৭৫০৫। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৬৬৩।)

সহীহ ইবনু হিব্বান (639)