6324 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ الْحَوْضِيُّ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْمُؤْمِنُ إِذَا شَهِدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَعَرَفَ مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي قَبْرِهِ، فَذَلِكَ قَوْلُهُ: {يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ} [إبراهيم: 27]»
رقم طبعة با وزير = (6290)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (206). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري
বারা ইব্‌ন আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যখন মুমিন ব্যক্তি সাক্ষ্য দেয় যে, আল্লাহ্ ব্যতীত কোনো ইলাহ্ নেই এবং সে তার কবরে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে চিনতে পারে, এটাই হলো আল্লাহ্‌র বাণী: {যারা ঈমান এনেছে আল্লাহ্‌ তাদেরকে দুনিয়ার জীবনে ও আখিরাতে সুদৃঢ় বাণী দ্বারা প্রতিষ্ঠিত রাখেন।} [সূরা ইব্রাহিম: ২৭]”

সহীহ ইবনু হিব্বান (6324)