632 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ الْقَيْسِيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَخْرُجُ رَجُلَانِ مِنَ النَّارِ، فَيُعْرَضَانِ عَلَى اللَّهِ، ثُمَّ يُؤْمَرُ بِهِمَا إِلَى النَّارِ، فَيَلْتَفِتُ أَحَدُهُمَا فَيَقُولُ: يَا رَبِّ، مَا كَانَ هَذَا رَجَائِي، قَالَ: وَمَا كَانَ رَجَاؤُكَ؟، قَالَ: كَانَ رَجَائِي إِذْ أَخْرَجْتَنِي مِنْهَا، أَنْ لَا تُعِيدَنِي، فَيَرْحَمُهُ اللَّهُ فَيُدْخِلُهُ الْجَنَّةَ»
رقم طبعة با وزير = (631)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «ظلال الجنة» (853): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله رجال الشيخين غير حماد بن سلمة، فمن رجال مسلم.
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “জাহান্নাম থেকে দুই ব্যক্তি বের হবে অতঃপর তাদেরকে আল্লাহর কাছে পেশ করা হবে, তারপর তাদেরকে আবার জাহান্নামে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হবে। তখন তাদের একজন ঘুরে তাকাবে এবং বলবে, ‘হে আমার প্রতিপালক, আমার এমন আশা ছিল না।’ মহান আল্লাহ বলবেন, ‘তোমার আশা কী ছিল?’ সে বলবে, ‘আমার আশা ছিল, যখন আপনি আমাকে জাহান্নাম থেকে বের করেছেন, তখন আপনি আমাকে আর পুনরায় জাহান্নামে দিবেন না।’ অতঃপর আল্লাহ তার প্রতি দয়া করবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন।”[1]



[1] সহীহ মুসলিম: ১৯২; ইবনু মান্দাহ, আল ঈমান: ৮৬০; আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ২/৩১৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪৩৬২; তিরমিযী: ২৫৯৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (যিলালুল জান্নাত: ৮৫৩।)

সহীহ ইবনু হিব্বান (632)