630 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ، قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ أَنَّ عَوْنَ بْنَ عَبْدِ اللَّهِ، وَسَعِيدَ بْنَ أَبِي بُرْدَةَ، حَدَّثَاهُ أَنَّهُمَا سَمِعَا أَبَا بُرْدَةَ، يُحَدِّثُ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا يَمُوتُ رَجُلٌ مُسْلِمٌ إِلَّا أَدْخَلَ اللَّهُ مَكَانَهُ النَّارَ يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا» قَالَ: فَاسْتَحْلَفَهُ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بِاللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ ثَلَاثَ مَرَّاتٍ، أَنَّ أَبَاهُ حَدَّثَهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَحَلَفَ، فَلَمْ يُحَدِّثْنِي سَعِيدٌ أَنَّهُ اسْتَحْلَفَهُ، وَلَمْ يُنْكِرْ عَلَى عَوْنٍ قَوْلَهُ. [1: 2]
رقم طبعة با وزير = (629)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1381)، «الضعيفة» تحت (5399): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير عون بن عبد الله فمن رجال مسلم.
আওন বিন আব্দুল্লাহ ও সা‘ঈদ বিন আবী বুরদাহ থেকে বর্ণিত, তারা আবু বুরদাহর কাছ থেকে হাদীস শুনেছেন, তিনি তার বাবার সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে উমার বিন আব্দুল আযীযকে হাদীস বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “কোন মুসলিম ব্যক্তি মারা গেলে মহান আল্লাহ জাহান্নামে তার স্থানে কোন ইয়াহুদী অথবা খ্রীষ্টানকে প্রবেশ করাবেন।”[1] তখন উমার বিন আব্দুল আযীয আবু বুরদাকে ঐ আল্লাহর নামে তিনবার শপথ করান, যিনি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই- এই মর্মে যে, নিশ্চয়ই তার বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে তাকে হাদীস বর্ণনা করেছেন। অতঃপর আবু বুরদাহ এই মর্মে শপথ করেন। তবে সা‘ঈদ আমাকে এটা বর্ণনা করেননি যে, তিনি তার থেকে শপথ করিয়ে নিয়েছিলেন আবার তিনি আওনের কথার প্রতিবাদও করেননি।”



[1] সহীহ মুসলিম: ২৭৬৭; আত তায়ালিসী: ৪৯৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৩৮১)

সহীহ ইবনু হিব্বান (630)