623 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عُثْمَانَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ عَلِيِّ بْنِ رَبِيعَةَ، عَنْ أَسْمَاءَ بْنِ الْحَكَمِ الْفَزَارِيِّ، [ص:390] عَنْ عَلِيٍّ، قَالَ: كُنْتُ إِذَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثًا يَنْفَعُنِي اللَّهُ بِمَا شَاءَ أَنْ يَنْفَعَنِي، حَتَّى حَدَّثَنِي أَبُو بَكْرٍ، وَكَانَ إِذَا حَدَّثَنِي عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْضُ أَصْحَابِهِ اسْتَحْلَفْتُهُ، فَإِنْ حَلَفَ، صَدَّقْتُهُ، وَإِنَّهُ حَدَّثَنِي أَبُو بَكْرٍ، وَصَدَّقَ أَبُو بَكْرٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: «مَا مِنْ عَبْدٍ يُذْنِبُ ذَنْبًا ثُمَّ يَتَوَضَّأُ، ثُمَّ يُصَلِّي رَكْعَتَيْنِ، ثُمَّ يَسْتَغْفِرُ اللَّهَ لِذَلِكَ الذَّنْبِ، إِلَّا غَفَرَ اللَّهُ لَهُ». [00: 00]
رقم طبعة با وزير = (622)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «صحيح أبي داود» (1361)، «المشكاة» (1324)، وفي ثبوت جملة الاستحلاف وقفة - «التعليق على «المختارة» (برقم 7). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن من أجل أسماء بن الحكم الفزاري، وباقي رجاله ثقات على شرط البخاري. أبو عوانة: هو وضاح اليشكري.
আলী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে কোন হাদীস শ্রবণ করি, তখনই মহান আল্লাহ এর মাধ্যমে আমাকে উপকৃত করেন, যা তিনি উপকার করার ইচ্ছা করেন। এভাবে একবার আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহু আামাকে হাদীস বর্ণনা করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে তাঁর কোন সাহাবী হাদীস বর্ণনা করলে, আমি তাকে শপথ করিয়ে নিতাম, যদি তিনি শপথ করেন, তবে তাকে আমি বিশ্বাস করতাম। আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে আামাকে হাদীস বর্ণনা করেন। আর তিনি সত্যই বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “কোন বান্দা যদি কোন পাপ কাজ করার পর ওযূ করে দুই রাকা‘আত সালাত আদায় করে অতঃপর ঐ পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, তবে অবশ্যই আল্লাহ তাকে ক্ষমা করে দেন।”[1]



[1] আবু দাউদ: ১৫২১; আত আত তায়ালিসী: ২; মুসনাদ আহমাদ: ১/১০; তিরমিযী: ৪০৬; মুসনাদু আবি বাকর: ১১; বাগাবী, শারহুস সুন্নাহ: ১০১৫; হুমাইদী: ১; তাবারী: ৭৮৫৩। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবু দাঊদ: ১৩৬১।)

সহীহ ইবনু হিব্বান (623)