6211 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا عَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَانَ بَنُو إِسْرَائِيلَ يَغْتَسِلُونَ عُرَاةً، يَنْظُرُ بَعْضُهُمْ إِلَى سَوْأَةِ بَعْضٍ، وَكَانَ مُوسَى يَغْتَسِلُ وَحْدَهُ، قَالُوا: وَاللَّهِ مَا يَمْنَعُ مُوسَى أَنْ يَغْتَسِلَ مَعَنَا إِلَّا أَنَّهُ آدَرُ، قَالَ: فَذَهَبَ مَرَّةً يَغْتَسِلُ فَوَضَعَ ثَوْبَهُ عَلَى حَجَرٍ فَفَرَّ الْحَجَرُ بِثَوْبِهِ، فَاشْتَدَّ مُوسَى فِي أَثَرِهِ وَهُوَ يَقُولُ: ثَوْبِي حَجَرُ، ثَوْبِي حَجَرُ، حَتَّى نَظَرَتْ بَنُو إِسْرَائِيلَ إِلَى سَوْأَةِ مُوسَى فَقَالُوا: وَاللَّهِ مَا بِمُوسَى مِنْ بَأْسٍ، فَقَامَ الْحَجَرُ بَعْدَ مَا نَظَرَ النَّاسُ إِلَيْهِ، فَأَخَذَ ثَوْبَهُ، وَطَفِقَ [ص:95] بِالْحَجَرِ ضَرْبًا»، قَالَ أَبُو هُرَيْرَةَ: «وَاللَّهِ إِنَّ بِالْحَجَرِ نَدَبًا سِتَّةً أَوْ سَبْعَةً مِنْ ضَرْبِ مُوسَى الْحَجَرَ»
رقم طبعة با وزير = (6178)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3075): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
رقم طبعة با وزير = (6178)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3075): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: বনী ইসরাঈলের লোকেরা উলঙ্গ হয়ে গোসল করত, ফলে তাদের একে অন্যের লজ্জাস্থানের দিকে দৃষ্টি পড়ত। আর মূসা (আঃ) একা গোসল করতেন। তারা বলল: আল্লাহর কসম! মূসাকে আমাদের সাথে গোসল করতে শুধু এ জিনিসই বারণ করে যে তিনি অণ্ডকোষ স্ফীতির (আদার) রোগে আক্রান্ত। তিনি বলেন: অতঃপর একদা তিনি গোসল করতে গিয়ে একটি পাথরের উপর নিজের কাপড় রাখলেন। পাথরটি তাঁর কাপড় নিয়ে পালিয়ে গেল। মূসা (আঃ) সেটির পিছু পিছু জোরে ছুটতে লাগলেন এবং বলতে থাকলেন: 'আমার কাপড়, ওরে পাথর! আমার কাপড়, ওরে পাথর!' অবশেষে বনী ইসরাঈলেরা মূসার লজ্জাস্থানের দিকে তাকাল এবং বলল: আল্লাহর কসম! মূসার কোনো ত্রুটি নেই। মানুষেরা যখন তাঁকে দেখল, তখন পাথরটি দাঁড়িয়ে গেল। তিনি কাপড় নিয়ে পাথরটিকে আঘাত করতে লাগলেন। আবূ হুরায়রা (রাদিয়াল্লাহু আনহু) বলেন: আল্লাহর কসম! মূসা (আঃ)-এর পাথরের উপর আঘাতের কারণে তাতে ছয়টি অথবা সাতটি দাগ বিদ্যমান রয়েছে।
সহীহ ইবনু হিব্বান (6211)