621 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ عَجْلَانَ مَوْلَى الْمُشْمَعِلِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: ذَكَرُوا الْفَرَحَ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، [ص:388] فَذَكَرُوا الضَّالَّةَ يَجِدُهَا الرَّجُلُ، فقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَلَّهُ أَشَدُّ فَرَحًا بِتَوْبَةِ أَحَدِكُمْ مِنَ الضَّالَّةِ يَجِدُهَا الرَّجُلُ بِأَرْضِ الْفَلَاةِ». [3: 28]
رقم طبعة با وزير = (620)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3048): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده جيد، عجلان مولى المشمعل، قال النسائي لا بأس به، وذكره المؤلف في "الثقات"، وباقي رجاله ثقات على شرط الشيخين.
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে খুশির কথা আলোচনা করলেন। এই প্রসঙ্গে তাঁরা কোন ব্যক্তি তার হারানো জিনিস প্রাপ্তির (পর খুশি হওয়ার) কথাও আলোচনা করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তোমাদের কারো তাওবার কারণে মহান আল্লাহ ঐ ব্যক্তির চেয়ে বেশি খুশি হন, যে ব্যক্তি জনমানবহীন নির্জন মরুভূমিতে তার হারানো জিনিস পায়!”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০৫৮৭; মুসনাদ আহমাদ: ২/৩১৬; সহীহ মুসলিম: ২৬৭৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৩০০; তিরমিযী: ৩৫৩৮; ইবনু মাজাহ: ৪২৪৭। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদটিকে উত্তম বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩০৪৮।)

সহীহ ইবনু হিব্বান (621)