615 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الصِّدِّيقِ النَّاجِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «كَانَ فِي بَنِي إِسْرَائِيلَ رَجُلٌ قَتَلَ تِسْعَةً وَتِسْعِينَ إِنْسَانًا، ثُمَّ خَرَجَ يَسْأَلُ، فَأَتَى رَاهِبًا فَسَأَلَهُ: هَلْ لَهُ مِنْ تَوْبَةٍ؟، قَالَ: لَا، فَقَتَلَهُ، وَجَعَلَ يَسْأَلُ، فقَالَ لَهُ رَجُلٌ: ائْتِ قَرْيَةَ كَذَا وَكَذَا، فَأَدْرَكَهُ الْمَوْتُ [ص:381] فَمَاتَ، فَاخْتَصَمَتْ فِيهِ مَلَائِكَةُ الرَّحْمَةِ وَمَلَائِكَةُ الْعَذَابِ، فَأَوْحَى اللَّهُ إِلَى هَذِهِ: تَقَرَّبِي وَإِلَى هَذِهِ تَبَاعَدِي، فَوُجِدَ أَقْرَبَ إِلَى هَذِهِ بِشِبْرٍ فَغُفِرَ لَهُ». [3: 6]
رقم طبعة با وزير = (614)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (610)، مضى مطوَّلاً. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
رقم طبعة با وزير = (614)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (610)، مضى مطوَّلاً. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
আবু সা‘ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “বানু ইসরাঈলের এক ব্যক্তি নিরানব্বই জন ব্যক্তিকে হত্যা করেছিল। অতঃপর সে এই সম্পর্কে জিজ্ঞেস করার জন্য বের হলো। সে একজন দরবেশের কাছে এসে তাকে জিজ্ঞেস করলো: “তার কোন তাওবার সুযোগ আছে কি?” দরবেশ জবাবে বললো: “না (তার তাওবার কোন সুযোগ নেই)।” ফলে সে তাকেও হত্যা করে। অতঃপর সে এই সম্পর্কে জিজ্ঞেস করতেই থাকে। তখন এক ব্যক্তি তাকে বলে যে, “আপনি ওমুক ওমুক গ্রামে যান। এরপর সে মারা যায়। এরপর তাকে নিয়ে রহমতের ফেরেস্তা ও গযবের ফেরেস্তা বাদানুবাদে লিপ্ত হয়। অতঃপর আল্লাহ এই দিকের জমিনকে প্রত্যাদেশ করেন যে, “তুমি সংকুচিত হও। আবার ঐদিকের জমিনকে প্রত্যাদেশ করলেন যে, “তুমি বিস্তৃত হও।” ফলে তাকে এই দিকের জমিনের দিকে অর্ধহাত কাছে পাওয়া গেল। ফলে তাকে ক্ষমা করে দেওয়া হয়।”[1]
[1] সহীহ আল বুখারী: ৩৪৭০; সহীহ মুসলিম: ২৭৬৬। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৬১০।)

সহীহ ইবনু হিব্বান (615)