607 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ شُعْبَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ رِبْعِيٍّ، عَنْ أَبِي* مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلَامِ النُّبُوَّةِ الْأُولَى: إِذَا لَمْ تَسْتَحْيِ، فَاصْنَعْ مَا شِئْتَ»
رقم طبعة با وزير = (606) مَا سَمِعَ الْقَعْنَبِيُّ مِنْ شُعْبَةَ إِلَّا هَذَا الْحَدِيثَ، قَالَهُ الشَّيْخُتحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (683): خ. * [أَبِي] قال الشيخ: في الأصل: (ابن)! تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، على شرط الشيخين. أبو خليفة: هو الفضل بن الحباب.
আবু মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “প্রথম নবুওয়াত থেকে মানুষ যেসব বাণী প্রাপ্ত হয়েছেন, তন্মধ্যে অন্যতম বাণী হলো: “যখন তোমার লজ্জা না থাকবে, তখন তুমি করো, যা তোমার করতে মন চায়!” আমাদের শাইখ বলেছেন: “কা‘নাবী ইমাম শু‘বাহ থেকে এই হাদীস ব্যতীত আর কোন হাদীস শ্রবণ করেননি।”[1]



[1] আবু দাউদ: ৪৭৯৭; মুসনাদ আহমাদ: ৪/১২১; সহীহ আল বুখারী: ৩৪৮৪; আদাবুল মুফরাদ: ১৩১৬; সুনান বাইহাকী: ১০/১৯২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৫৯৭; ইবনু মাজাহ: ৪১৮৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০১৪৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৬৮৩।)

সহীহ ইবনু হিব্বান (607)