605 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ أَنَّ بُكَيْرًا، حَدَّثَهُ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «أَلَا أُخْبِرُكُمْ بِخَيْرِ النَّاسِ؟ إِنَّ خَيْرَ النَّاسِ رَجُلٌ يُمْسِكُ بِعِنَانِ فَرَسِهِ فِي سَبِيلِ اللَّهِ، وَأُخْبِرُكُمْ بِالَّذِي يَتْلُوهُ؟ رَجُلٌ مُعْتَزِلٌ فِي غَنَمِهِ، يُؤَدِّي حَقَّ اللَّهِ فِيهَا، وَأُخْبِرُكُمْ بِشَرِّ النَّاسِ، رَجُلٌ يُسْأَلُ بِاللَّهِ وَلَا يُعْطِي بِهِ». [0: 00]
رقم طبعة با وزير = (604)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» -أيضا-. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير حرملة، فمن رجال مسلم. بكير هو ابن عبد الله بن الأشج.

আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আমি কি তোমাদেরকে মানুষের মাঝে উত্তম ব্যক্তি সম্পর্কে জানাবো না?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “মানুষের মাঝে উত্তম ঐ ব্যক্তি যিনি আল্লাহর রাস্তায় তার ঘোড়ার লাগাম ধরে থাকেন। আমি কি তোমাদের বলবো যে, (উত্তমতার দিকদিয়ে) তারপরের অবস্থানে কে রয়েছেন?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তিনি হলেন ঐ ব্যক্তি যিনি তার ছাগলের পাল নিয়ে বিচ্ছিন্ন হয়ে জীবন-যাপন করেন; সেখানে তিনি আল্লাহর হক আদায় করেন। আমি কি তোমাদেরকে মানুষের মাঝে নিকৃষ্ট লোক সম্পর্কে জানাবো?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “সে হলো ঐ ব্যক্তি যার কাছে আল্লাহর নামে কিছু চাওয়া হয় কিন্তু সে তা দেয় না।”[1]
[1] তিরমিযী: ১৬৫২; মুয়াত্তা ইমাম মালিক: ২/৪৪৫। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৫৫।)
[1] তিরমিযী: ১৬৫২; মুয়াত্তা ইমাম মালিক: ২/৪৪৫। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৫৫।)
সহীহ ইবনু হিব্বান (605)