6045 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مَحْمُودِ بْنِ مُقَاتِلٍ الشَّيْخُ الصَّالِحُ، حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ الْعَدَنِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سُلَيْمَانَ بْنِ سُحَيْمٍ، مَوْلَى آلِ عَبَّاسٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَشَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ السِّتَارَةَ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ وَالنَّاسُ صُفُوفٌ خَلْفَ أَبِي بَكْرٍ، فَقَالَ: «إِنَّهُ لَمْ يَبْقَ مِنْ مُبَشِّرَاتِ النُّبُوَّةِ إِلَّا الرُّؤْيَا الصَّالِحَةُ، يَرَاهَا الْمُؤْمِنُ أَوْ تُرَى لَهُ، أَلَا وَإِنِّي نَهَيْتُ أَنْ أَقْرَأَ رَاكِعًا أَوْ سَاجِدًا، أَمَّا الرُّكُوعُ فَعَظِّمُوا فِيهِ الرَّبَّ، وَأَمَّا السُّجُودُ فَاجْتَهِدُوا فِي الدُّعَاءِ، فَقَمِنٌ أَنْ يُسْتَجَابَ لَكُمْ»
رقم طبعة با وزير = (6013)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর যে অসুস্থতায় ইন্তেকাল করেন, সেই অসুস্থতার সময় পর্দা সরিয়েছিলেন, যখন লোকেরা আবূ বকরের (রাঃ) পিছনে কাতারবদ্ধ ছিল। অতঃপর তিনি বললেন: "নবুয়তের সুসংবাদ দানকারী বিষয়ের মধ্যে সৎ স্বপ্ন ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই, যা মুমিন নিজে দেখে অথবা তাকে দেখানো হয়। শুনে রাখো! রুকু বা সাজদারত অবস্থায় আমি যেন কিরাত না পড়ি, আমাকে তা নিষেধ করা হয়েছে। সুতরাং রুকূতে তোমরা রবের মহিমা বর্ণনা করো। আর সাজদায় তোমরা বেশী করে দু'আ করার চেষ্টা করো। কারণ তখন তোমাদের দু'আ কবুল হওয়ার যোগ্য বা কাছাকাছি।"

সহীহ ইবনু হিব্বান (6045)