603 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، قَالَ: حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنِي إِيَاسُ بْنُ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ، قَالَ: حَدَّثَنِي أَبِي، قَالَ: كُنْتُ قَاعِدًا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَطَسَ [ص:366] رَجُلٌ، فقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَرْحَمُكَ اللَّهُ» ثُمَّ عَطَسَ أُخْرَى، فقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الرَّجُلُ مَزْكُومٌ» [0: 00]
رقم طبعة با وزير = (602)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1330): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن من أجل عكرمة بن عمار، وباقي رجاله على شرط الشيخين.
সালামা বিন আকওয়া‘ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে বসে ছিলাম, এসময় এক ব্যক্তি হাঁচি দেন ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ‘ইয়ারহামুকাল্লাহ’ (আল্লাহ তোমার প্রতি রহম করুন।) তারপর সে ব্যক্তি আবার হাঁচি দেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “লোকটির সর্দি লেগেছে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৪/৪৬; সহীহ মুসলিম: ২৯৯৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৩৪৫; আদাবুল মুফরাদ: ৯৩৫; আবু দাউদ: ৫০৩৭; তিরমিযী: ২৭৪৩। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৩৩০।)

সহীহ ইবনু হিব্বান (603)