600 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، وَجَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، قَالَا: حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، قَالَ: حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ: عَطَسَ رَجُلَانِ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَشَمَّتَ أَوْ فَسَمَّتَّ أَحَدَهُمَا، وَتَرَكَ الْآخَرَ، قَالَ: «إِنَّ هَذَا حَمِدَ اللَّهَ، وَإِنَّ هَذَا لَمْ يَحْمَدْهُ». [4: 19]
رقم طبعة با وزير = (599)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح الأدب المفرد» (729): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “দুইজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে হাঁচি দেয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের একজনের হাঁচির জবাব দিলেন আরেক জনের হাঁচির জবাব দিলেন না। তিনি বলেন: “এই ব্যক্তি আল্লাহর প্রশংসা করেছে আর এই ব্যক্তি আল্লাহর প্রশংসা করেনি।”[1]



[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৯৬৭৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৩৪৩; মুসান্নাফ ইবনু আাবী শায়বাহ: ৮/৬৮৩; ইবনু মাজাহ: ৩৭১৩; আত তায়ালিসী: ২০৬৫; বুখারী, আল আদাব: ৬২২৫; আদাবুল মুফরাদ: ৯৩১; হুমাইদী: ১২০৮; আবু দাউদ: ৫০৩৯; তিরমিযী: ২৭৪২; সহীহ মুসলিম: ২৯৯১; দারেমী: ২/২৮৩। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আদাবুল মুফরাদ: ৭২৯।)

সহীহ ইবনু হিব্বান (600)