595 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ، عَنْ زُهَيْرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِيَّاكُمْ وَالْجُلُوسَ فِي الطُّرُقَاتِ»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، مَا لَنَا مِنْ مَجْلِسِنَا بُدٌّ نَتَحَدَّثُ فِيهَا، قَالَ: «فَإِذَا أَبَيْتُمْ إِلَّا الْمَجْلِسَ، فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهُ»، قَالُوا: مَا حَقُّ الطَّرِيقِ؟، قَالَ: «غَضُّ الْبَصَرِ، وَكُفُّ الْأَذَى، وَرَدُّ السَّلَامِ، وَالْأَمْرُ بِالْمَعْرُوفِ، وَالنَّهْيُ عَنِ الْمُنْكَرِ» [2: 6]
رقم طبعة با وزير = (594)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2501)، «جلباب المرأة» (ص 77 / الطبعة الجديدة): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، أبو خيثمة: هو زهير بن حرب، وأبو عامر: هو العقدي، وزهير بن محمد: هو التميمي.

আবু সা‘ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমরা রাস্তায় বসা থেকে বেঁচে থাকবে।” সাহাবীগণ বললেন, “আলোচনা করার জন্য আমাদের এছাড়া আর তো কোন উপায় নেই!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “যদি তোমাদের সেখানে বসতেই হয়, তবে তোমরা রাস্তার হক আদায় করবে।” সাহাবীগণ বলেন, “রাস্তার হক কী?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “(রাস্তার হক হলো) দৃষ্টি অবনত রাখা, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, সালামের জবাব দেওয়া, সৎকাজের আদেশ দেওয়া এবং মন্দ কাজে বাঁধা প্রদান করা।”[1]
[1] সহীহ আল বুখারী: ৬২২৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৩৩৮; সুনান বাইহাকী: ১০/৯৪; মুসনাদ আহমাদ: ৩/৩৬। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৫০১।)

সহীহ ইবনু হিব্বান (595)