571 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّغُولِيُّ كِتَابَةً، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرِ بْنِ الْحَكَمِ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، قَالَ: حَدَّثَنِي ثَابِتٌ، [ص:331] عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كُنْتُ جَالِسًا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذْ مَرَّ رَجُلٌ، فقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَأُحِبُّ هَذَا الرَّجُلَ، قَالَ: «هَلْ أَعْلَمْتَهُ ذَاكَ؟ »، قَالَ: لَا، قَالَ: «قُمْ أَعْلِمْهُ»، فَقَامَ إِلَيْهِ، فقَالَ: يَا هَذَا، وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ، قَالَ: أَحَبَّكَ الَّذِي أَحْبَبْتَنِي لَهُ.
رقم طبعة با وزير = (570)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3253). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن لغيره، علي بن الحسين: قال أبو حاتم: ضعيف الحديث، وقال النسائي: ليس به بأس، وذكره المؤلف في "ثقاته"، وقد توبع، وباقي رجاله على شرط الصحيح.
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে বসে ছিলাম। এমন সময় তাঁর পাশ দিয়ে এক ব্যক্তি চলে যান। তখন কওমের এক ব্যক্তি বললেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নিশ্চয়ই আমি এই ব্যক্তিকে ভালবাসি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তুমি কি তোমার ভালবাসার কথা তাকে জানিয়েছো?” তিনি বলেন: “জ্বী, না।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “দাঁড়াও, তোমার ভাইকে সেটা তুমি জানিয়ে দাও।” অতঃপর তিনি তার কাছে যান এবং বলেন: “হে ওমুক, আল্লাহর কসম, নিশ্চয়ই আমি আপনাকে ভালবাসি।” তখন তিনি বলেন: “তুমি যার জন্য আমাকে ভালবাসো, তিনি তোমাকে ভালবাসুক।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/১৫০; আবু দাউদ: ৫১২৫; হাকিম: ৪/১৭১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০৩১৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৭২। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান লিগাইরিহী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩২৫৩।)

সহীহ ইবনু হিব্বান (571)