5491 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا [ص:304] يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ: وَأَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ، يَقُولُ: اتَّخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا مِنْ ذَهَبٍ فَلَبِسَهُ، فَاتَّخَذَ النَّاسُ خَوَاتِيمَ الذَّهَبِ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «إِنِّي كُنْتُ أَلْبَسُ هَذَا الْخَاتَمَ، وَإِنِّي لَنْ أَلْبَسَهُ أَبَدًا» فَنَبَذَهُ فَنَبَذَ النَّاسُ خَوَاتِيمَهُمْ
رقم طبعة با وزير = (5467)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر الشمائل» (63/ 84)، «الصحيحة» (1192): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের একটি আংটি তৈরি করলেন এবং তা পরিধান করলেন। ফলে লোকেরাও স্বর্ণের আংটি তৈরি করল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেন: “নিশ্চয় আমি এই আংটি পরিধান করতাম, কিন্তু এখন থেকে আমি আর কখনোই এটি পরিধান করব না।” এই বলে তিনি আংটিটি ছুঁড়ে ফেলে দিলেন। তখন লোকেরাও তাদের আংটিগুলো ছুঁড়ে ফেলে দিল।

সহীহ ইবনু হিব্বান (5491)