540 - أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ دَاوُدَ بْنِ وَرْدَانَ، قَالَ: أَخْبَرَنَا عِيسَى بْنُ حَمَّادٍ، قَالَ: أَخْبَرَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِي صَالِحٍ، [ص:298] عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «نَزَعَ رَجُلٌ لَمْ يَعْمَلْ خَيْرًا قَطُّ غُصْنَ شَوْكٍ عَنِ الطَّرِيقِ، إِمَّا كَانَ فِي شَجَرَةٍ فَقَطَعَهُ فَأَلْقَاهُ، وَإِمَّا كَانَ مَوْضُوعًا فَأَمَاطَهُ، فَشَكَرَ اللَّهُ لَهُ بِهَا، فَأَدْخَلَهُ الْجَنَّةَ».
رقم طبعة با وزير = (541) قَالَ أَبُو حَاتِمٍ: مَعْنَى قَوْلِهِ: «لَمْ يَعْمَلْ خَيْرًا قَطُّ» يُرِيدُ بِهِ: سِوَى الْإِسْلَامِ [1: 2]تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «التعليق الرغيب» (4/ 36). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن على شرط مسلم، غير ابن عجلان - وهو محمد - فقد أخرج له مسلم متابعة، وهو صدوق.
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “এক ব্যক্তি যিনি কখনই ভালো কাজ করেনি, তিনি রাস্তা থেকে একটি কাঁটার ডাল অপসারণ করেন, হয়তো কাঁটার ডালটি গাছে ছিল, তিনি সেটি কেটে ফেলে দেন অথবা সেটি রাস্তায় রাখা ছিল, তিনি সেটি অপসারণ করেন। মহান আল্লাহ তার এই কাজ কবুল করেন এবং তাকে জান্নাতে প্রবেশ করান।”[1] আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “যিনি কখনই ভালো কাজ করেনি” এর দ্বারা উদ্দেশ্য হলো ইসলাম গ্রহন ব্যতীত।”



[1] আবু দাউদ: ৫২৪৫। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/৩৬।)

সহীহ ইবনু হিব্বান (540)