536 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ *، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، [ص:295] عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ وَجَدَ غُصْنَ شَوْكٍ عَلَى الطَّرِيقِ فَأَخَذَهُ، فَشَكَرَ اللَّهُ لَهُ، فَغَفَرَ لَهُ»
رقم طبعة با وزير = (537) قَالَ أَبُو حَاتِمٍ: اللَّهُ جَلَّ وَعَلَا أَجَلُّ مِنْ أَنْ يَشْكُرَ عَبِيدَهُ، [ص:296] إِذْ هُوَ الْبَادِئُ بِالْإحْسَانِ إِلَيْهِمْ، وَالْمُتَفَضِّلُ بِإتْمَامِهَا عَلَيْهِمْ، وَلَكِنَّ رِضَا اللَّهِ جَلَّ وَعَلَا بِعَمَلِ الْعَبْدِ عَنْهُ يَكُونُ شُكْرًا مِنَ اللَّهِ، جَلَّ وَعَلَا عَلَى ذَلِكَ الْفِعْلِ. [1: 2]تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح. * [عَنْ مَالِكٍ] قال الشيخ: وعنه البخاري (652 و 2472)، ومسلم (8/ 34)، والترمذي (1959)، وأحمد (2/ 533) كلهم من طريق مالك، وهذا في «الموطأ». تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، وسُمَي: هو مولى أبي بكر عبد الرحمن المخزومي.
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, অতঃপর তিনি রাস্তায় একটি কাঁটার ডাল দেখতে পেলেন ফলে তিনি সেটি তুলে নিলেন। মহান আল্লাহ তার এই কাজ কবুল করেন এবং তাকে ক্ষমা করে দেন।”[1] . আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বান্দার কর্মের শুকরিয়া আদায় করা থেকে অনেক উর্দ্ধে। কেননা শুকরিয়া কারো প্রতি সদাচারণ ও অনুগ্রহ করার পরিপেক্ষিতে হয়ে থাকে। তবে বান্দার কোন কাজের প্রতি আল্লাহর সন্তুষ্টিই হলো ঐ কর্মের প্রতি আল্লাহর শুকরিয়া।”



[1] মুয়া্ত্তা ইমাম মালিক: ১/১৩১; মুসনাদ আহমাদ: ২/৫৩৩; সহীহ আল বুখারী: ৬৫২; সহীহ মুসলিম: ১৯১৪; ইবনু মাজাহ: ৩৬৮২; হুমাইদী: ১১৩৪। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৫৩৭।)

সহীহ ইবনু হিব্বান (536)