534 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ صَالِحِ بْنِ ذَرِيحٍ بِعُكْبَرَا، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ وَاسِعٍ، وَأَبِي سُورَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ سَتَرَ أَخَاهُ الْمُسْلِمَ سَتَرَهُ اللَّهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ [ص:293] كُرْبَةً فَرَّجَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ، وَاللَّهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ». [1: 2]
رقم طبعة با وزير = (535)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2341): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وأبو سورة هذا الذي قرنه بمحمد بن واسع لم أتبينه.
رقم طبعة با وزير = (535)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2341): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وأبو سورة هذا الذي قرنه بمحمد بن واسع لم أتبينه.
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি দুনিয়াতে তার মুসলিম ভাইয়ের দোষ গোপন রাখবে, মহান আল্লাহ দুনিয়াতে ও আখেরাতে তার দোষ গোপন রাখবেন, যে ব্যক্তি কোন মুসলিম ব্যক্তির বিপদ দূর করবে, মহান আল্লাহ কিয়ামতের দিন তার বিপদ দূর করবেন। যে ব্যক্তি তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকেন, মহান আল্লাহ তার সাহায্যে থাকেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/২৫২; সহীহ মুসলিম: ২৬৯৯; আবু দাউদ: ৪৯৪৬; ইবনু মাজাহ: ২২৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৭; তিরমিযী: ২৯৪৫। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৩৪১।)

সহীহ ইবনু হিব্বান (534)