531 - أَخْبَرَنَا بَكْرُ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْوَهَّابِ الْقَزَّازُ أَبُو عَمْرٍو، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ الْمُقَدَّمِيُّ، حَدَّثَنَا الثَّوْرِيُّ، عَنِ ابْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، [ص:289] عَنْ أَبِي مُوسَى، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي أُوتَى فَأُسْأَلُ، وَيُطْلَبُ إِلَيَّ الْحَاجَةُ، وَأَنْتُمْ عِنْدِي، فَاشْفَعُوا، فَلْتُؤْجَرُوا، وَيَقْضِي اللَّهُ عَلَى لِسَانِ نَبِيِّهِ مَا أَحَبَّ أَوْ مَا شَاءَ»
رقم طبعة با وزير = (532) [ص:290] قَالَ الشَّيْخُ: ابْنُ أَبِي بُرْدَةَ فِي هَذَا الْخَبَرِ أَرَادَ بِهِ ابْنَ ابْنِ أَبِي بُرْدَةَ، قَالَ: أَبُو حَاتِمٍ وَهُوَ بُرَيْدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ. [1: 67]تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1464): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير أحمد بن عبدة الضبي فمن رجال مسلم، وقد صرح المقدمي بالتحديث، فانتفت شبهة تدليسه.
আবু মুসা আল আশ‘আরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আমাকে সম্পদ দেওয়া হয়, অতঃপর মানুষের বিভিন্ন দাবী-দাওয়া-চাওয়া আমার কাছে পেশ করা হয়, তোমরা তো আমার কাছেই থাকো, অতএব তোমরা আমার কাছে সুপারিশ করবে, এতে তোমরা সাওয়াব পাবে। মহান আল্লাহ যা পছন্দ করেন বা পছন্দ করেন না, তা তাঁর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জবানীতে ফায়সালা করেন।”[1] শাইখ বলেছেন যে, এই হাদীসে ইবনু আবী বুরদাহ দ্বারা উদ্দেশ্য হলো আবু বুরদাহ এর নাতী। আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “তিনি হলেন বুরাইদ বিন আব্দুল্লাহ বিন আবু বুরদাহ বিন আবু মুসা আল আশ‘আরী রহিমাহুল্লাহ।”



[1] মুসনাদুশ শিহাব: ৬২০; আবু দাউদ: ৫১৩১; মুসনাদ আহমাদ: ৪/৪০০; আদাবুল মুফরাদ: ৬০২৭; নাসাঈ: ৫/৭৭; সহীহ আল বুখারী: ১৪৩২; তিরমিযী: ২৬৭২; সুনান বাইহাকী: ৮/১৬৭; সহীহ মুসলিম: ২৬২৭। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৪৬৪।)

সহীহ ইবনু হিব্বান (531)