4942 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنِ ابْنِ وَعْلَةَ، أَنَّهُ سَأَلَ ابْنَ عَبَّاسٍ عَمَّا يُعْصَرُ مِنَ الْعِنَبِ، فَقَالَ ابْنُ عَبَّاسٍ: أَهْدَى رَجُلٌ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَاوِيَةَ خَمْرٍ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَا عَلِمْتَ أَنَّ اللَّهَ جَلَّ وَعَلَا، حَرَّمَ شُرْبَهَا»، فَسَارَ الرَّجُلُ إِنْسَانًا إِلَى جَنْبِهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «بِمَ سَارَرْتَهُ؟ »، فَقَالَ: أَمَرْتُهُ أَنْ يَبِيعُهَا، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الَّذِي حَرَّمَ شُرْبَهَا، حَرَّمَ بَيْعَهَا فَفَتَحَ الْمَزَادَتَيْنِ حَتَّى ذَهَبَ مَا فِيهِمَا»
رقم طبعة با وزير = (4921)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «أحاديث البيوع»: م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
ইবনু ওয়া‘লাহ আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাদিয়াল্লাহু আনহুকে) আঙ্গুর নিংড়ে প্রস্তুতকৃত বস্তুটি (মদ) সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন: এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এক মশক ভর্তি মদ হাদিয়া দিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন: “তুমি কি জানো না যে, আল্লাহ তা‘আলা তা পান করা হারাম করেছেন?” লোকটি তার পার্শ্ববর্তী এক ব্যক্তির সাথে ফিসফিস করে কথা বললো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: “তুমি তাকে কী ফিসফিস করে বললে?” সে বললো: আমি তাকে তা বিক্রি করে দিতে বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন: “নিশ্চয় যিনি তা পান করা হারাম করেছেন, তিনি তা বিক্রি করাও হারাম করেছেন।” অতঃপর সে মশক দু’টি খুলে দিল, ফলে তার ভেতরের সবটুকু গড়িয়ে গেল।

সহীহ ইবনু হিব্বান (4942)