488 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ صَالِحِ بْنِ ذَرِيحٍ بِعُكْبَرَا، أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ضَرَبَ خَادِمًا قَطُّ، وَلَا ضَرَبَ امْرَأَةً لَهُ قَطُّ، وَلَا ضَرَبَ بِيَدِهِ شَيْئًا قَطُّ، إِلَّا أَنْ يُجَاهِدَ فِي سَبِيلِ اللَّهِ، وَلَا نِيلَ مِنْهُ شَيْءٌ قَطُّ، فَيَنْتَقِمُهُ مِنْ صَاحِبِهِ إِلَّا أَنْ يَكُونَ لِلَّهِ فَإِنْ كَانَ لِلَّهِ، انْتَقَمَ لَهُ، وَلَا عَرَضَ لَهُ أَمْرَانِ، إِلَّا أَخَذَ بِالَّذِي هُوَ أَيْسَرُ، حَتَّى يَكُونَ إِثْمًا، فَإِذَا كَانَ إِثْمًا كَانَ أَبْعَدَ النَّاسِ مِنْهُ». [5: 47]
رقم طبعة با وزير = (488)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «غاية المرام» (252)، «الصحيحة» (507): م نحوه، خ مختصراً. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، أبو معاوية: هو محمد بن خازم.
‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কখনই তাঁর দাসকে বা স্ত্রীকে প্রহার করতে দেখিনি। তিনি আল্লাহর রাস্তায় জিহাদ ব্যতিত নিজ হাত দিয়ে কখনই কোন কিছুকে প্রহার করেননি। কেউ তাঁকে কষ্ট দিলেও তিনি কখনই তার প্রতিশোধ নেননি, তবে সেটা যদি আল্লাহর জন্য হয়, তখন তিনি তার জন্য প্রতিশোধ নিতেন। দু'টি জিনিস তাঁর সামনে আসলে তিনি তুলনামূলক সহজটি গ্রহণ করতেন, যদি তাতে পাপ না হতো, আর পাপ হলে তখন তিনি তা থেকে সবচেয়ে বেশি দূরে থাকতেন।”[1]



[1] সুনান বাইহাকী: ১০/১৯২; মুসনাদ আহমাদ: ৬/২২৯; সহীহ মুসলিম: ২৩২৮; তিরমিযী, আশ শামাইল: ৩৪১; মুয়াত্তা ইমাম মালিক: ৩/৯৫; সহীহ আল বুখারী: ৩৫৬০; আদাবুল মুফরাদ: ২৭৪; আবু দাউদ: ৪৭৮৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৭০৩। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৫০৭।)

সহীহ ইবনু হিব্বান (488)