482 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، [ص:232] قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ مَكْحُولٍ، عَنْ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ أَحَبَّكُمْ إِلَى اللَّهِ وَأَقْرَبَكُمْ مِنِّي أَحَاسِنُكُمْ أَخْلَاقًا، وَإِنَّ أَبْغَضَكُمْ إِلَى اللَّهِ وَأَبْعَدَكُمْ مِنِّي الثَّرْثَارُونَ الْمُتَفَيْهِقُونَ الْمُتَشَدِّقُونَ». [1: 2]
رقم طبعة با وزير = (482)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (791). تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات على شرط مسلم، إلا أن مكحولاً لم يسمع من أبي ثعلبة.
আবু সা‘লাবা আল খুশানী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আল্লাহর নিকট তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় এবং আমার সবচেয়ে নিকট ঐ ব্যক্তি, যে ব্যক্তি তোমাদের মধ্যে উত্তম চরিত্রের অধিকারী। আর আল্লাহর নিকট তোমাদের মধ্যে সবচেয়ে ঘৃণিত এবং আমার থেকে সবচেয়ে দূরবর্তী ঐ ব্যক্তি, যে দীর্ঘ সময় ধরে বড় বড় কথা বকবক করে বকতেই থাকে।”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৫১৫; মুসনাদ আহমাদ: ৪/১৯৩; আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ৩/৯৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৩৯৫; মাজমা‘উয যাওয়াইদ: ৮/২১; তিরমিযী: ২০১৮; তাবারানী আল কাবীর: ১০৪২৩। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৭৯১।)

সহীহ ইবনু হিব্বান (482)