473 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ الْحَوْضِيُّ، عَنْ شُعْبَةَ، عَنْ مُحِلِّ بْنِ خَلِيفَةَ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ:، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ، فَإِنْ لَمْ تَجِدُوا فَبِكَلِمَةٍ طَيِّبَةٍ». [1: 2]
رقم طبعة با وزير = (473)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مشكلة الفقر» (115)، «التعليق على ابن خزيمة» (2429): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري.
‘আদী বিন হাতিম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “এক টুকরো খেজুর দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো। যদি (দান করার জন্য এতোটুকু সম্পদ) না পাও, তবে ভাল কথা বলার মাধ্যমে (জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো)।”[1]



[1] তাবারানী আল কাবীর: ১৭/২২০; আত তায়ালিসী: ১০৩৯; মুসনাদ আহমাদ: ৪/২৫৬; নাসাঈ: ৫/৭৫; ইবনু আবী শায়বাহ: ৩/১১০; সহীহ আল বুখারী: ১৪১৭; সহীহ মুসলিম: ১০১৬; মাজমা‘উয যাওয়াইদ: ৫/২৩৫; বাযযার: ৯৩৩। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুশকিলাতুল ফাকর: ১১৫।)

সহীহ ইবনু হিব্বান (473)