4674 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا حَرْمَلَةُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ نُعَيْمِ بْنِ زِيَادٍ، أَنَّهُ سَمِعَ أَبَا كَبْشَةَ صَاحِبَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْخَيْلُ مَعْقُودٌ فِي نَوَاصِيهَا الْخَيْرُ وَأَهْلُهَا مُعَانُونَ عَلَيْهَا، وَالْمُنْفِقُ عَلَيْهَا كَالْبَاسِطِ يَدَهُ بِالصَّدَقَةِ»
رقم طبعة با وزير = (4655)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 160). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
আবু কাবশা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: ঘোড়ার কপালে (অগ্রভাগের কেশগুচ্ছে) কল্যাণ বাঁধা রয়েছে। এর মালিকদেরকে এগুলোর (যত্ন ও প্রতিপালনের) জন্য সাহায্য করা হয়। আর যে ব্যক্তি এগুলোর পেছনে খরচ করে, সে ঐ ব্যক্তির মতো, যে সাদকা (দান) দেওয়ার জন্য হাত বাড়িয়ে দেয়।

সহীহ ইবনু হিব্বান (4674)