463 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: أَبْصَرَ الْأَقْرَعُ بْنُ حَابِسٍ التَّمِيمِيُّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يُقَبِّلُ الْحَسَنَ بْنَ عَلِيٍّ، فقَالَ: إِنَّ لِي عَشْرَةً مِنَ الْوَلَدِ، مَا قَبَّلْتُ أَحَدًا مِنْهُمْ؟، فقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لَا يَرْحَمْ لَا يُرْحَمْ». [مضروب عليه]
رقم طبعة با وزير = (458)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مشكلة الفقر» (70/ 108): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: تقدم برقم (457).
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আকরা‘ বিন হাবিস আত তামীমী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখলেন, তিনি হাসান বিন আলী রাদ্বিয়াল্লাহু আনহুমাকে চুমু দিচ্ছেন। তখন তিনি বলেন: “আমার দশজন সন্তান আছে, কিন্তু আমি তাদের একজনকেও চুমু দেইনি।” তখন আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “যে দয়া করে না, তার প্রতিও দয়া করা হয় না।”[1]



[1] সহীহ মুসলিম: ২৩১৮; আবু দাউদ: ৫২১৮; তিরমিযী: ১৯১১; সহীহ আল বুখারী: ৫৯৯৭; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৯১; বাগাবী, শারহুস সু্ন্নাহ: ৩৪৪৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসকে সহীহ বলেছেন। (মুশকিলাতুল ফাকর: ৭০/১০৮)

সহীহ ইবনু হিব্বান (463)