461 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ الْبَاهِلِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، قَالَ: كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَ رَسُولُ امْرَأَةٍ مِنْ بَنَاتِهِ، فقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَرْسَلَتْ إِلَيْكَ ابْنَتُكَ أَنْ تَأْتِيَهَا، فَإِنَّ صَبِيًّا لَهَا فِي الْمَوْتِ، فقَالَ: «ائْتِهَا فَقُلْ لَهَا: إِنَّ لِلَّهِ مَا أَخَذَ، وَلَهُ مَا أَعْطَى، وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ»، قَالَ: فَلَمْ يَلْبَثْ أَنْ رَجَعَ، فقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّهَا تُقْسِمُ عَلَيْكَ إِلَّا جِئْتَهَا، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقُمْنَا مَعَهُ رَهْطٌ مِنَ الْأَنْصَارِ فَدَخَلْنَا، فَرُفِعَ إِلَيْهِ الصَّبِيُّ، وَنَفْسُهُ تَقَعْقَعُ فِي صَدْرِهِ، فَفَاضَتْ عَيْنَاهُ، فقَالَ لَهُ سَعْدُ بْنُ عُبَادَةَ: مَا هَذَا يَا رَسُولَ اللَّهِ؟، قَالَ: «رَحْمَةٌ جَعَلَهَا اللَّهُ فِي قُلُوبِ عِبَادِهِ، وَإِنَّمَا يَرْحَمُ اللَّهُ مِنْ عِبَادِهِ الرُّحَمَاءَ». [1: 2]
رقم طبعة با وزير = (462)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «أحكام الجنائز» (ص 206 - 207): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله رجال الشيخين، غير أبي بكر بن خلاد- وهو محمد - فمن رجال مسلم. أبو عثمان: هو عبد الرحمن بن مل النهدي.
উসামা বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে ছিলাম, এমন সময় তাঁর এক মেয়ের বার্তাবাহক আসেন এবং বলেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার মেয়ে আপনার কাছে সংবাদ পাঠিয়েছেন তাঁর কাছে যাওয়ার জন্য। কারণ তাঁর এক বাচ্চা মুমূর্ষ অবস্থায় আছে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তুমি গিয়ে তাঁকে বল যে, তিনি যা গ্রহণ করেন এবং যা দেন- সবই তাঁরই। তাঁর কাছে প্রত্যেক জিনিসের একটি নির্ধারিত সময় রয়েছে। কাজেই সে যেন ধৈর্যধারণ করে এবং আল্লাহর কাছে সাওয়াব প্রত্যাশা করে।” রাবী বলেন, এর অল্প কিছুক্ষণ পর তিনি আবার ফিরে আসেন এবং বলেন: “তিনি আপনাকে শপথ দিয়ে বলেছেন, আপনি অবশ্যই যেন যান।” অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়ালেন, তাঁর আমরা আনসারদের একটি দলও দাঁড়ালাম। আমরা (তাঁর মেয়ের বাড়িতে) প্রবেশ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে শিশুটিকে পেশ করা হলো। এসময় তার শ্বাস-প্রশ্বাস ঘড়ঘড় করছিল। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দু‘চোখে অশ্রু বেয়ে পড়লো। তখন সা‘দ বিন ‘উবাদা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এটা কেন?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “এটা হলো সেই দয়া (এর ফল) যা মহান আল্লাহ তার বান্দাদের হৃদয়ে রেখে দিয়েছেন। নিশ্চয়ই মহান আল্লাহ দয়াশীলদের প্রতিই দয়া করেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৫/২০৪; সহীহ আল বুখারী: ১২৮৪; সহীহ মুসলিম: ৯২৩; আবু দাউদ: ৩১২৫; সুনান বাইহাকী: ৪/৬৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৫২৭। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ২০৬-২০৭)

সহীহ ইবনু হিব্বান (461)