4542 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي الْمُهَلَّبِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ رَجُلًا مِنَ الْأَنْصَارِ أَعْتَقَ سِتَّةَ أَعْبُدٍ عِنْدَ مَوْتِهِ، لَمْ يَكُنْ لَهُ مَالٌ غَيْرُهُمْ، قَالَ: «فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهُ قَوْلًا شَدِيدًا، قَالَ: ثُمَّ دَعَا بِهِمْ فَجَزَّأَهُمْ، ثُمَّ أَقْرَعَ بَيْنَهُمْ فَأَعْتَقَ اثْنَيْنِ، وَأَرَقَّ أَرْبَعَةً»
رقم طبعة با وزير = (4525)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى نحوه (4305). تنبيه!! رقم (4305) = (4320) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক আনসারী ব্যক্তি তার মৃত্যুর সময় ছয়জন গোলামকে মুক্ত করে দিল, যখন তাদের ছাড়া তার অন্য কোনো সম্পদ ছিল না। তিনি বলেন, এই সংবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট পৌঁছলে তিনি তাকে কঠোর ভাষায় তিরস্কার করলেন। তিনি বলেন, অতঃপর তিনি (নবী সা.) তাদের (গোলামদের) ডাকলেন এবং তাদের অংশ করলেন। এরপর তাদের মধ্যে লটারি (কুরআ) করলেন এবং দু’জনকে মুক্ত করে দিলেন, আর চারজনকে দাস (গোলাম) হিসেবে বহাল রাখলেন।

সহীহ ইবনু হিব্বান (4542)