454 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ، قَالَ: حَدَّثَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ، عَنْ مَالِكٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا يَدْخُلَ الْجَنَّةَ قَاطَعٌ»
رقم طبعة با وزير = (455) لَيْسَ هَذَا فِي «الْمُوَطَّأِ» [2: 109]تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1488): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
জুবাইর বিন মুত‘ইম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “রক্ত সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না।”[1]



[1] সহীহ মুসলিম: ২৫৫৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০৩২৮; মুসনাদ আহমাদ: ৪/৮৪; সুনান বাইহাকী: ৭/২৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৩৭; আবু দাউদ: ১৬৯৬; তিরমিযী: ১৯০৯; সহীহ আল বুখারী: ৫৯৮৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ১৪৮৮)

সহীহ ইবনু হিব্বান (454)