450 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: أَتَى رَجُلٌ، فقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لِي قَرَابَةً أَصِلُهُمْ وَيَقْطَعُونِي، وَيُسِيئُونَ إِلَيَّ وَأُحْسِنُ إِلَيْهِمْ، وَيَجْهَلُونَ عَلَيَّ، وَأَحْلُمُ عَنْهُمْ، فقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَئِنْ كَانَ [ص:196] كَمَا تَقُولُ، فَكَأَنَّمَا تُسِفُّهُمُ الْمَلَّ، وَلَا يَزَالُ مَعَكَ مِنَ اللَّهِ ظُهَيْرٌ، مَا دُمْتَ عَلَى ذَلِكَ»
رقم طبعة با وزير = (451) الْمَلُّ: رَمَادٌ يَكُونُ فِيهِ الشَّطْبَةُ. [1: 2]تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2597): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، القعنبي: هو عبد الله بن مسلمة بن قعنب، والعلاء هو ابن عبد الرحمن بن يعقوب الحرقي.
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে আরয করলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার কিছু নিকটাত্নীয় আছে, তাদের সাথে আমি সুসম্পর্ক বজায় রেখে চলি, কিন্তু তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে, তারা আমার সাথে মন্দ আচরণ করে, আমি তাদের সাথে ভালো আচরণ করি, তারা আমার সাথে অজ্ঞতাপূর্ণ আচরণ করে, এতে আমি ধৈর্যধারণ করি।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তুমি যা বলছো, ব্যাপারটি যদি এমনই হয়, তবে তুমি যেন তাদেরকে ‍উত্তপ্ত ছাঁই নিক্ষেপ করছো, আর তুমি যতক্ষন পর্যন্ত এই অবস্থায় থাকবে, ততক্ষন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন সাহায্যকারী থাকবে।”[1] আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “المَلُّ অর্থ হলো এমন ছাঁই যাতে অঙ্গারের টুকরা থাকে।”



[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৩৬; মুসনাদ আহমাদ: ২/৪১২; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৫২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৫৯৭)

সহীহ ইবনু হিব্বান (450)