4491 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ: وَأَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْؤُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَالْأَمِيرُ الَّذِي عَلَى النَّاسِ رَاعٍ عَلَيْهِمْ وَهُوَ مَسْؤُولٌ عَنْهُمْ، وَالرَّجُلُ رَاعِي أَهْلَ بَيْتِهِ وَهُوَ [ص:344] مَسْؤُولٌ عَنْهُمْ، وَالْمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى بَيْتِ بَعْلِهَا وَوَلَدِهِ وَهِيَ مَسْؤُولَةٌ عَنْهُمْ، وَعَبْدُ الرَّجُلِ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ وَهُوَ مَسْؤُولٌ عَنْهُ، فَكُلُّكُمْ رَاعٍ وكُلُّكُمْ مَسْؤُولٌ عَنْ رَعِيَّتِهِ»
رقم طبعة با وزير = (4474)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «غاية المرام» (268): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
رقم طبعة با وزير = (4474)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «غاية المرام» (268): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
ইবনু উমার (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল (রা'ঈ বা পাহারাদার) এবং তোমাদের প্রত্যেককেই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মানুষের উপর ক্ষমতাপ্রাপ্ত শাসক তাদের উপর দায়িত্বশীল এবং তাকে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পুরুষ তার পরিবারের উপর দায়িত্বশীল এবং তাকে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। স্ত্রী তার স্বামীর ঘর ও তার সন্তানের উপর দায়িত্বশীল এবং তাকে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর ব্যক্তির গোলাম তার মনিবের সম্পদের উপর দায়িত্বশীল এবং তাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।
সহীহ ইবনু হিব্বান (4491)