447 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا الْمُقَدَّمِيُّ، وَإِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ الْعَلَّافُ، قَالَا: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ عَالَ ابْنَتَيْنِ أَوْ أُخْتَيْنِ أَوْ ثَلَاثًا، أَوْ أُخْتَيْنِ أَوْ ثَلَاثًا، حَتَّى يَبِنَّ، أَوْ يَمُوتَ عَنْهُنَّ، كُنْتُ أَنَا وَهُوَ فِي الْجَنَّةِ كَهَاتَيْنِ وَأَشَارَ بِأُصْبَعِهِ الْوُسْطَى وَالَّتِي تَلِيهَا» [ص:192] وَالْحَدِيثُ عَلَى لَفْظِ إِبْرَاهِيمَ بْنِ الْحَسَنِ الْعَلَّافِ
رقم طبعة با وزير = (448) قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُنْتُ أَنَا وَهُوَ فِي الْجَنَّةِ كَهَاتَيْنِ» أَرَادَ بِهِ فِي الدُّخُولِ وَالسَّبْقِ، لَا أَنَّ مَرْتَبَةَ مَنْ عَالَ ابْنَتَيْنِ أَوْ أُخْتَيْنِ فِي الْجَنَّةِ كَمَرْتَبَةِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، سَوَاءٌ. [1: 2]تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (296). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، إبراهيم بن الحسن العلاف- وهو الباهلي- ثقة. المقدمي: هو محمد بن أبي بكر.

আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি দুই বা তিনজন মেয়ে অথবা দুই বা তিনজন বোনের দায়িত্বভার গ্রহণ করে, এই সময় পর্যন্ত যে, তাদের বিবাহ হয় অথবা তাদের রেখে মৃত্যুবরণ করে, তাহলে আমি ও সে ব্যক্তি জান্নাতে এভাবে থাকবো। (এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মধ্যমা ও তার পাশের অঙ্গুলির দিয়ে ইশারা করেন।)[1] হাদীসটি ইবরাহিম বিন হাসান আল আল্লাফ এর শব্দে বর্ণিত হয়েছে। . আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য, “তাহলে আমি ও সে ব্যক্তি জান্নাতে এভাবে থাকবো” এর দ্বারা উদ্দেশ্য হলো জান্নাতে প্রবেশ ও অগ্রগামিতা; এর দ্বারা এটা উদ্দেশ্য নয় যে, যে ব্যক্তি দুইজন মেয়ে বা বোনকে প্রতিপালন করবে, জান্নাতে তার মর্যাদাগত স্তর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মর্যাদাগত স্তরের সমান হবে।”
[1] মুসনাদ আহমাদ: ৩/১৪৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৫৫১; মুসনাদ আবী ইয়া‘লা: ১/১৭০; সহীহ মুসলিম: ২৬৩১; তিরমিযী: ১৯১৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৬৮২; হাকিম: ৪/১৭৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৯৬।)

সহীহ ইবনু হিব্বান (447)