442 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْجَبَّارِ، عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقُرَظِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الرَّحِمُ شِجْنَةٌ مِنَ الرَّحْمَنِ، مُعَلَّقَةٌ بِالْعَرْشِ، تَقُولُ: يَا رَبِّ، إِنِّي قُطِعْتُ، إِنِّي أُسِيءَ إِلَيَّ، فَيُجِيبُهَا رَبُّهَا: أَمَا تَرْضَيْنَ أَنْ أَقْطَعَ مَنْ قَطَعَكِ، وَأَصِلَ مَنْ وَصَلَكِ». [1: 2]
رقم طبعة با وزير = (443)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «التعليق الرغيب» (3/ 226)، «غاية المرام» (ص 231). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، وهو حديث صحيح، محمد بن عبد الجبار، نقل ابن أبي حاتم في "الجرح والتعديل" 8/ 15 عن أبيه قوله: شيخ، وباقي رجاله ثقات على شرط الشيخين.
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “الرَّحِمُ (রক্ত সম্পর্ক বা জরায়ূ) শব্দটি الرَّحْمَن (সর্বদয়ালূ) থেকে নির্গত। আরশের সাথে ঝুলে বলবে: “হে আমার প্রতিপালক, আমার সম্পর্ক ছিন্ন করা হয়েছে, আমার সাথে মন্দ আচরণ করা হয়েছে!” তখন তার প্রতিপালক বলবেন: “তুমি কি এতে সন্তুষ্ট হবে না যে, যে ব্যক্তি তোমার এই সম্পর্ক ছিন্ন করবে, আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করবো, আর যে ব্যক্তি তোমার এই রক্ত সম্পর্ক বজায় রাখবে, আমিও তার সাথে সম্পর্ক বজায় রাখবো?”[1]



[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৫৩৮; মুসনাদ আহমাদ: ২/২৯৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৩৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৩/২২৬।)

সহীহ ইবনু হিব্বান (442)