432 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا حَزْمُ بْنُ أَبِي حَزْمٍ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَبِي بُرْدَةَ، قَالَ: قَدِمْتُ الْمَدِينَةَ، فَأَتَانِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ، فقَالَ: أَتَدْرِي لِمَ أَتَيْتُكَ؟، قَالَ: قُلْتُ: لَا، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ أَحَبَّ أَنْ يَصِلَ أَبَاهُ فِي قَبْرِهِ، فَلْيَصِلْ إِخْوَانَ أَبِيهِ بَعْدَهُ» وَإِنَّهُ كَانَ بَيْنَ أَبِي عُمَرَ وَبَيْنَ أَبِيكَ إِخَاءٌ وَوُدٌّ، فَأَحْبَبْتُ أَنْ أَصِلَ ذَاكَ. [1: 2]
رقم طبعة با وزير = (433)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «التعليق الرغيب» (3/ 219). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، ونسبه ابن حجر في "المطالب العالية" "2518" إلى أبي يعلى.
আবু বুরদাহ বলেন, আমি মদীনায় আগমন করলে, আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা আমার কাছে আসেন এবং আমাকে বলেন, “তুমি কি জানো, আমি তোমার কাছে কেন এসেছি?” তিনি বললেন: “আমি বললাম, না।” তখন তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন: “যে ব্যক্তি তার কবরস্থ বাবার সাথে সদাচারণ করতে চায়, সে যেন বাবার মৃত্যুর পর তাঁর ভাইদের সাথে সুসম্পর্ক বজায় রাখে।” আমার ও তোমার বাবার মাঝে ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব ছিল। কাজেই আমি সেই সম্পর্ক বজায় রাখতে পছন্দ করি।”[1]



[1] আল মাতালিবুল আলি‘আহ: ২৫১৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৩/২১৯।)

সহীহ ইবনু হিব্বান (432)