4277 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ: أَخْبَرَنِي حُمَيْدٌ الطَّوِيلُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّهُ قَالَ: آلَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ نِسَائِهِ، وَكَانَتِ انْفَكَّتْ رِجْلُهُ، فَأَقَامَ فِي مَشْرُبَةٍ تِسْعًا وَعِشْرِينَ، ثُمَّ نَزَلَ، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، آلَيْتَ شَهْرًا، قَالَ: «الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ»
رقم طبعة با وزير = (4263)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
আনাস ইবনু মালিক (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীদের থেকে ‘ঈলা’ (স্ত্রী সহবাস না করার শপথ) করলেন, আর তখন তাঁর পা মচকে গিয়েছিল। অতঃপর তিনি উনত্রিশ (২৯) দিন একটি কামরায় (মাশরুবাহতে) অবস্থান করলেন। তারপর তিনি নেমে আসলেন। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি তো এক মাসের জন্য ‘ঈলা’ করেছিলেন। তিনি বললেন: ‘‘(কখনো কখনো) মাস ঊনত্রিশ দিনের হয়।’’

সহীহ ইবনু হিব্বান (4277)