421 - حَدَّثَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا يَعْلَى بْنُ عَطَاءٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَجُلًا، قَالَ: يَا رَسُولَ اللَّهِ أَتَأْذَنُ [ص:165] لِي فِي الْجِهَادِ، قَالَ: «أَلَكَ وَالِدَانِ»؟، قَالَ: نَعَمْ، قَالَ: «اذْهَبْ فَبِرَّهُمَا» فَذَهَبَ وَهُوَ يتخلَّل * الرِّكَابَ. [1: 2]
رقم طبعة با وزير = (422)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - المصدر نفسه. [يتخلَّل] قال الشيخ: في الأصل «محلَّل»، وفي مطبوع الرسالة: «يحمل». تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বললেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি কি আমাকে জিহাদ করার অনুমতি দিবেন?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তোমার বাবা-মা কি (বেঁচে) আছেন?” সে বললো: “জ্বী, হ্যাঁ।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তুমি তাদের কাছে যাও অতঃপর তাদের সাথে সদাচারণ করো।” রাবী বলেন: “অতঃপর সে ব্যক্তি জিনের রিকাব বহন করে চলে যায়।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/১৯৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৪২২।)

সহীহ ইবনু হিব্বান (421)