411 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ الْحَسَنِ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ مِسْعَرِ بْنِ كِدَامٍ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، [ص:144] عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مِنَ الْكَبَائِرِ أَنْ يَسُبَّ الرَّجُلُ وَالِدَيْهِ»، قِيلَ: وَكَيْفَ يَسُبُّ الرَّجُلُ وَالِدَيْهِ؟، قَالَ: «يَتَعَرَّضُ لِلنَّاسِ فَيَسُبُّ وَالِدَيْهِ». [2: 109]
رقم طبعة با وزير = (412)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما بعده. تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، الحسين بن حسن لم أتبينه، ويحيى بن زكريا ومن فوقه ثقات من رجال الشيخين. سعد بن إبراهيم: هو ابن عبد الرحمن بن عوف، وحميد بن عبد الرحمن: هو ابن عوف الزهري.
আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “কাবীরা গুনাহের অন্তর্ভূক্ত হলো কোন ব্যক্তি তার বাবা-মাকে গালি দেওয়া।” তাঁকে বলা হলো: “কীভাবে একজন ব্যক্তি তার বাবা-মাকে গালি দেয়?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “সে মানুষের (বাবা-মাকে নিয়ে) হস্তক্ষেপ করে, ফলে তারা তার বাবা-মাকে গালি দেয়।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/১৬৪; সহীহ আল বুখারী: ৫৯৭৩; আবু দাউদ: ৫১৪১; সহীহ মুসলিম: ৯০; তিরমিযী: ১৯০২; আদাবুল মুফরাদ: ২৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৩/২২১।)

সহীহ ইবনু হিব্বান (411)