4081 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا الْأَنْصَارِيُّ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: وَحَدَّثَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، حَدَّثَنِي أَبُو عَمْرٍو ذَكْوَانُ، [ص:394] عَنْ عَائِشَةَ أَنَّهَا سَأَلَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْبِكْرِ تَخْطُبُ فَقَالَتْ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: تُسْتَأْمَرُ النِّسَاءُ فِي أَبْضَاعِهِنَّ قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ الْبِكْرُ تَسْتَحِي فَتَسْكُتُ، قَالَ: «سُكُوتُهَا إِقْرَارُهَا»
رقم طبعة با وزير = (4069)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কুমারী মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়া হলে তার (মত) সম্পর্কে জিজ্ঞেস করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, নারীদের তাদের লজ্জাস্থানের (বিবাহের) ব্যাপারে পরামর্শ গ্রহণ করতে হবে। তিনি (আয়েশা) বললেন, ইয়া রাসূলাল্লাহ! কুমারী তো লাজুকতা অনুভব করে, ফলে সে নীরব থাকে। তিনি বললেন, তার নীরবতাই হলো তার সম্মতি।

সহীহ ইবনু হিব্বান (4081)