406 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، قَالَ: أَخْبَرَنَا الْمُلَائِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، قَالَ: سَمِعْتُ جُنْدُبًا، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَمْ أَسْمَعْ أَحَدًا غَيْرَهُ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَنَوْتُ قَرِيبًا مِنْهُ، فَسَمِعْتُهُ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَمَّعَ يُسَمِّعُ اللَّهُ بِهِ، وَمَنْ رَاءَى يُرَائِي اللَّهُ بِهِ». [2: 109]
رقم طبعة با وزير = (407)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، الملائي هو أبو نعيم الفضل بن دكين، وجندب هو ابن عبد الله البجلي رضي الله عنه.

সালামা বিন কুহাইল রহিমাহুল্লাহ বলেন, আমি জুনদুব রাদ্বিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন। তিনি ছাড়া আমি কাউকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন’ বলতে শুনিনি। এজন্য আমি জুনদুব রাদ্বিয়াল্লাহু আনহুর কাছাকাছি হলাম। অতঃপর আমি তাঁকে বলতে শুনলাম, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি খ্যাতি লাভের জন্য আমল করবে, আল্লাহ তাকে খ্যাতি দান করবেন, যে ব্যক্তি লোক দেখানোর জন্য আমল করবে, আল্লাহ তা লোক দেখানোর ব্যবস্থা করে দিবেন।” [1]
[1] সহীহ মুসলিম: ২৯৮৭; সহীহ আল বুখারী: ৬৪৯৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪১৩৪; মুসনাদ আহমাদ: ৪/৩১৩; ইবনু মাজাহ: ৪২০৭; হুমাইদী: ৭১৫২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাকুল হিসান: ৪০৭।)

সহীহ ইবনু হিব্বান (406)