4002 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ قَالَ: سَمِعْتُ أَبَا حَسَّانَ يُحَدِّثُ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «صَلَّى الظُّهْرَ بِذِي الْحُلَيْفَةِ، ثُمَّ دَعَا بِبَدَنَةٍ فَأَشْعَرَهَا مِنْ صَفْحَةِ سَنَامِهَا الْأَيْمَنِ، ثُمَّ سَلَتَ الدَّمَ عَنْهَا، وَقَلَّدَهَا نَعْلَيْنِ، ثُمَّ أُتِيَ بِرَاحِلَتِهِ، فَلَمَّا قَعَدَ عَلَيْهَا وَاسْتَوَتْ بِهِ الْبَيْدَاءُ، أَهَلَّ»
رقم طبعة با وزير = (3991)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
ইবনু আব্বাস (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুল-হুলাইফাতে যুহরের সালাত আদায় করলেন। অতঃপর একটি কুরবানীর উট চাইলেন এবং সেটির ডান দিকের কুঁজের পার্শ্বদেশ ফেড়ে 'ইশআর' (রক্ত প্রবাহিত) করলেন। অতঃপর তার থেকে রক্ত মুছে দিলেন এবং সেটিকে একজোড়া জুতো পরিয়ে দিলেন। অতঃপর তাঁর সওয়ারীর উট আনা হলো। যখন তিনি তার উপর বসলেন এবং উটটি তাঁকে নিয়ে বায়দা নামক স্থানে সোজা হয়ে দাঁড়ালো, তখন তিনি তালবিয়া পাঠ করলেন।

সহীহ ইবনু হিব্বান (4002)