3996 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي [ص:309] بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ قَالَ: كَانَ الْفَضْلُ بْنُ الْعَبَّاسِ رَدِيفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَتْهُ امْرَأَةٌ مِنْ خَثْعَمَ تَسْتَفْتِيهِ، فَجَعَلَ الْفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا، وَتَنْظُرُ إِلَيْهِ، فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْرِفُ وَجْهَ الْفَضْلِ إِلَى الشِّقِّ الْآخَرِ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ فَرِيضَةَ اللَّهِ عَلَى عِبَادِهِ فِي الْحَجِّ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا لَا يَسْتَطِيعُ أَنْ يَثْبُتَ عَلَى الرَّاحِلَةِ، أَفَأَحُجُّ عَنْهُ قَالَ: «نَعَمْ» وَذَلِكَ فِي حَجَّةِ الْوَدَاعِ
رقم طبعة با وزير = (3985)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
ইব্‌ন আব্বাস (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন: ফাযল ইব্‌ন আব্বাস (রাদিয়াল্লাহু আনহু) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সওয়ারীতে আরোহণ করেছিলেন। তখন খাস'আম গোত্রের একজন মহিলা তাঁর কাছে (শরীয়তের) মাসআলা জিজ্ঞেস করার জন্য এলো। ফাযল তার দিকে এবং সে ফাযলের দিকে তাকাতে শুরু করল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযলের চেহারা অন্য দিকে ঘুরিয়ে দিলেন। মহিলা বলল, ইয়া রাসূলাল্লাহ! নিশ্চয় বান্দাদের উপর আল্লাহর পক্ষ থেকে যে হজ্জের ফরয রয়েছে, তা আমার পিতাকে এমন এক বৃদ্ধাবস্থায় পেয়েছে যে, তিনি সওয়ারীর উপর স্থির থাকতে পারেন না। আমি কি তার পক্ষ থেকে হজ্জ আদায় করব? তিনি বললেন: “হ্যাঁ।” আর এ ঘটনা ছিল বিদায় হজ্জের সময়।

সহীহ ইবনু হিব্বান (3996)