3875 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنِي الْهِرْمَاسُ بْنُ زِيَادٍ الْبَاهِلِيُّ، قَالَ: «أَبْصَرْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي، وَأَنَا مُرْدِفٌ وَرَاءَهُ عَلَى جَمَلٍ، وَأَنَا صَبِيٌّ صَغِيرٌ، فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ النَّاسَ عَلَى نَاقَتِهِ الْعَضْبَاءِ بِمِنًى»
رقم طبعة با وزير = (3864)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (1707). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
আল-হিরমাস ইবনু যিয়াদ আল-বাহিলী রাদিয়াল্লাহু আনহু বলেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার পিতাকে দেখলাম। আমি তখন ছোট বালক ছিলাম এবং আমার পিতার পিছনে একটি উটের পিঠে আরোহণকারী ছিলাম। এরপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে, তিনি মিনার মধ্যে তাঁর ‘আদবা’ নামক উষ্ট্রীর উপর আরোহণ অবস্থায় লোকদের উদ্দেশ্যে খুতবা দিচ্ছেন।

সহীহ ইবনু হিব্বান (3875)