384 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنِ اللَّهِ جَلَّ وَعَلَا، قَالَ: «مَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا، كَتَبْتُ لَهُ حَسَنَةً، فَإِنْ عَمِلَهَا، كَتَبْتُهَا بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِ مِائَةٍ وَإِنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا، [ص:108] لَمْ أَكْتُبْ عَلَيْهِ، فَإِنْ عَمِلَهَا، كَتَبْتُهَا عَلَيْهِ سَيِّئَةً وَاحِدَةً». [1: 2]
رقم طبعة با وزير = (385)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2604): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، هشام هو ابن حسان القردوسي، ومحمد هو ابن سيرين.
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহান আল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন: “যখন আমার বান্দা কোন ভালো কাজ করার ইচ্ছা করে, অতঃপর যদি সে কাজটি বাস্তবায়ন না-ও করে তবুও আমি তার জন্য একটি সাওয়াব লিখে দেই, আর যদি আমল করে তবে তার জন্য দশ গুণ থেকে সাতশত পর্যন্ত সাওয়াব লিখে দেই। আর যদি কোন মন্দ কাজ করার ইচ্ছা করে, কিন্তু বাস্তবায়ন না করে তখন আমি তার জন্য গোনাহ লিখি না, যদি সে বাস্তবায়ন করে, তবে তার জন্য একটি পাপ লিখি।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/২৩৪; সহীহ মুসলিম: ১৩০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৬০৪।)

সহীহ ইবনু হিব্বান (384)