382 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ الصَّبَّاحِ، حَدَّثَنَا شَبَابَةُ، عَنْ وَرْقَاءَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ اللَّهَ قَالَ: إِذَا أَرَادَ عَبْدِي أَنْ يَعْمَلَ سَيِّئَةً، فَلَا تَكْتُبُوهَا عَلَيْهِ حَتَّى يَعْمَلْهَا، فَإِنْ [ص:106] عَمِلَهَا فَاكْتُبُوهَا مِثْلَهَا، فَإِنْ تَرَكَهَا مِنْ أَجْلِي، فَاكْتُبُوهَا حَسَنَةً فَإِنْ أَرَادَ أَنْ يَعْمَلَ حَسَنَةً، فَاكْتُبُوهَا لَهُ حَسَنَةً، فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا لَهُ عَشْرَةَ أَمْثَالِهَا إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ». [3: 68]
رقم طبعة با وزير = (383)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق (انظر 380). تنبيه!! رقم (380) = (379) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، الحسن بن محمد بن الصباح ثقة من رجال البخاري، ومن فوقه على شرط الشيخين. وانظر (380).
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহান আল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, মহান আল্লাহ বলেছেন: “যখন আমার বান্দা কোন মন্দ কাজ করার ইচ্ছা করে, তখন তোমরা তার জন্য গোনাহ লিখবে না, যতক্ষন না সে তা বাস্তবায়ন করে, যদি সে বাস্তবায়ন করে, তবে তার জন্য কাজের অনুরুপ সংখ্যায় পাপ লিখবে। আর যদি সে আমার জন্য ছেড়ে দেয়, তবে তার জন্য একটি সাওয়াব লিখবে। আর যখন সে কোন ভালো কাজ করার ইচ্ছা করে, তখন তার জন্য একটি সাওয়াব লিখবে। যদি সে কাজটি বাস্তবায়ন করে, তবে তার জন্য দশ গুণ থেকে সাতশত গুণ পর্যন্ত সাওয়াব লিখবে।”[1]



[1] মুসনা্দ আহমাদ: ২/৩১৫; সহীহ মুসলিম: ১২৯; ইবনু মান্দাহ, আল ঈমান: ৩৭৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪১৪৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওদ্বুন নাদ্বীর: ৯৫৫।)

সহীহ ইবনু হিব্বান (382)