3808 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ الْعِرَاقِ، قَالَ: سَلْ لِي عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ عَنْ رَجُلٍ يُهِلُّ بِالْحَجِّ، فَإِذَا طَافَ بِالْبَيْتِ أَهَلَّ أَمْ لَا؟، فَقَالَ عُرْوَةُ: «قَدْ حَجَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَخْبَرَتْنِي عَائِشَةُ أَنَّ أَوَّلَ شَيْءٍ بَدَأَ بِهِ حِينَ قَدِمَ مَكَّةَ أَنَّهُ تَوَضَّأَ، وَطَافَ بِالْبَيْتِ»
رقم طبعة با وزير = (3797)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ (1614)، م (4/ 54). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
ইরাকের একজন লোক বলল, তুমি আমার পক্ষ থেকে উরওয়াহ ইবনুয যুবায়র-কে এমন লোক সম্পর্কে জিজ্ঞেস করো, যে হজ্জের ইহরাম বাঁধে। সে বায়তুল্লাহর তাওয়াফ করার পর (কি সে ইহরামমুক্ত হয়ে যাবে?) নাকি নয়? উরওয়াহ বললেন, "নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জ করেছেন। আয়িশাহ (রাদিয়াল্লাহু আনহা) আমাকে জানিয়েছেন যে, তিনি যখন মক্কায় আগমন করেন, তখন সর্বপ্রথম তিনি যা শুরু করেন তা হলো, তিনি ওযু করেন এবং বায়তুল্লাহর তাওয়াফ করেন।"

সহীহ ইবনু হিব্বান (3808)